মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দরিদ্র বাচ্চাদের দ্বারা যাকাতের টাকা হিলা করে শিক্ষকদের বেতন দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাদরাসার শিশু কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানের দরিদ্র শিশুদের মাঝে যারা জাকাতের মুসতাহিক বা হকদার। তাদের জাকাত দিয়ে সে টাকা হিলা করার মাধ্যমে বেতন বাবদ ফি আদায় করে শিক্ষকদের বেতন দেয়া যাবে কি?

এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, হ্যাঁ! যারা জাকাত খাওয়ার উপযোগী তাদের দ্বারা জাকাতের টাকা তামলীক বা হিলা করে ফি নেওয়া যাবে। এবং সে ফি দিয়ে শিক্ষকদের বেতনও দেওয়া যাবে। জাকাতের টাকা হিলা করার পর যে কোনো কাজেই তা ব্যবহার করা যাবে।

তবে জাকাতের টাকা অবশ্যই জাকাতের হকদারদের মালিক বানানোর পর তাদের থেকে মাসিক বেতন ফি, অথবা খাবার বাবদ টাকা নিতে হবে। মালিক বানানোর আগে সে টাকা দ্বারা শিক্ষকদের বেতন দিলে তা আদায় হবে না। আল্লাহ তায়ালাই ভালো জানেন।

দেওবন্দের ওয়েবসাইট থেকে অনুবাদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ