সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আঈনুদ্দিন আল আজাদ রহ. কে উৎসর্গ করে সাউন্ড আর্টের আয়োজন ‘ম্যাশআপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সন্ধার তারাগুলো বলে যায় আমাকে/নত হও তার কাছে ডাকো সেই খোদাকে/সকল শোকর ঢালো মনের গভীর থেকে। এভাবেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ ১১ বছর পূর্বে গেয়েছিলেন প্রভূর তরে ‘হামদে বারি তাআলা’। দীর্ঘ ১১ বছর পর আবারো তার কথা ও সুরে গানটি বেজে উঠেছে ‘সাউন্ড আর্ট’ এর ইউটিউব চ্যানেলে।

আঈনুদ্দিন আল আজাদ রহ. এর বাছাইকৃত হামদে বারি তায়ালা নিয়ে করা গান ‘ম্যাশআপ’ গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০ টার পর সাউন্ড আর্টের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়।

শহীদ ইসলামী সঙ্গীতশিল্পী আঈনুদ্দিন আল আজাদ রহ. আল্লাহ রাব্বুল আলমীনের প্রশংসা করে গেয়েছিলেন এমন অসংখ্য গান। ইসলামী সংগীতের রুপকার কিংবা নতুন আলো জ্বালানোর কারিগর বলা হয় আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহিকে। গত ২০১০ সালের ১৮ জুন শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি। দেখতে দেখতে কেটে গেল দশটি বছর। তাকে নিয়ে কত আয়োজন, কত অনুষ্ঠান কিংবা কত কবিতা-গান-গজল লিখে চলেছে তার ভাবশিষ্য ইসলামী ধারার সঙ্গীতশিল্পীরা।

No description available.

সাউন্ড আর্ট এ প্রকাশিত আইনুদ্দিন আল আজাদ রহ. কে উৎসর্গ করে গাওয়া হয়েছে এ গান। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর কথা ও সুর করা সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন, শিল্পী মাসুম বিল্লাহ ইলিয়াস, যাইনুল আবেদিন ও রাকিব রায়হান। গ্রাফিক্স ডিজাউন করেছে ‘আবিষ্কার’। আর ডিরেক্টর হিসেবে ছিলেন আবৃত্তি শিল্পী ইব্রাহিম কোব্বাদী।

আঈনুদ্দিন আল আজাদ রহ. কে উৎসর্গ করে তার সুর করা গানটি নতুন করে প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ইবরাহীম কোব্বাদী আওয়ার ইসলামকে বলেন, ‘আঈনুদ্দিন আল আজাদ রহ. ছিলেন আমাদের গুরু। তিনি ছিলেন সুর সম্রাট। এদেশের মানুষকে সুরে সুরে ইসলামী আঙ্গিনায় ভীড় করেছেন তিনি। তাঁকে স্মরণ করে আমরা একটি গান প্রকাশ করতে পেরে মহান রব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।’

সঙ্গীতটি দেখতে ক্লিক করুন এখানে:">

আইনুদ্দিন আল আজাদ রহ. কে নিয়ে অনেকেই মনের