শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

করোনায় আটকে পড়া হাজিদের করণীয় বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব: হজ ইসলামের অন্যতম স্তম্ভ। সামর্থ্যবান প্রতিটি মুসলিমের উপর দ্রুত হজ সম্পাদন করা জীবনে একবার ফরজ। একবারের বেশি করলে তা নফল হিসাবে গণ্য হবে। আল্লাহ তায়ালা বলেন: وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِ ‘আর তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো।’ (সুরা বাকারাহ, ১৯৬)

আল্লাহ তায়ালা আরো বলেন, وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلا وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ
‘আর যে ব্যক্তি সামর্থ্য রাখে, তার উপর আল্লাহ্র সন্তুষ্টির জন্য এ ঘরের হজ করা ফরয। কিন্তু যে ব্যক্তি তা মানে না; আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ থেকে স্বয়ংসম্পূর্ণ।’ (সুরা আলে ইমরান, ৯৭)

আব্দুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, «بُنِىَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ»

‘ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত-১. আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ও মুহাম্মাদ আল্লাহ্র রাসুল-একথার সাক্ষ্য দেওয়া, ২. সালাত প্রতিষ্ঠা করা, ৩. যাকাত দেওয়া, ৪. হজব্রত পালন করা এবং ৫. রমাদান মাসে সিয়াম পালন করা।’ (বুখারি, আসসাহিহ : ৮; মুসলিম, আসসাহিহ : ১১৩)

দেওবন্দের অন লাইন ফতোয়া বিভাগে এক ব্যক্তি জানতে চেয়েছেন, করোনার কারণে এবার হজে যেতে পারিনি অথচ আমার উপর হজ ফরজ ছিলো, এখন এ হজ পরবর্তীতে আমাকে আবার আদায় করতে হবে? না কি যানবাহনের সুযোগ না থাকার দরুণ হজ আর করতে হবে না।

এ প্রশ্নের উত্তরে মুফতি সাহেব বলেন- ‘একবার হজ ফরজ হলে তা আদায় না করা পর্যন্ত নিজের জিম্মা থেকে সাকেত হয়না। এখন সরকার কর্তৃক ফ্লাইট বন্ধ করে দেয়ায় যাতায়তের ব্যবস্থা না থাকার অসুবিধায় শরয়ী কোনো ওজুর অজুহাত ধরা হবে না। সুতরাং পরবর্তী বছর এ ফরজ হজ আদায় করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ