শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৬০% ছাড়ে কিনুন ‘মুসলিম উম্মাহর ইতিহাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) বইটিতে ৬০% ছাড় দিয়েছে মাকতাবাতুল ইত্তিহাদ। এই ছাড় চলবে পুরো জুন মাস জুড়ে।

সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে মুসলিম উম্মাহর ইতিহাস বইটি। ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান।

মনোরম-স্নিগ্ধ ভাষায় গ্রন্থটির পাতায়-পাতায় প্রাণবন্ত হয়ে আছে মুসলিম উম্মাহর কল্লোলিত বিচিত্র সময়। অল্পদিনের ভেতর পুরো উপমহাদেশে গ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছে।

ইত্তিহাদের প্রকাশক ও কর্নধার মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, মূল বইটি ছয় খন্ডে সম্পন্ন হবে। ইতোমধ্যে বইটির চার খন্ড প্রকাশিত হয়েছে (পৃষ্ঠা সংখ্যা ৩৮১৬ বড় সাইজ)। আমরা চার খন্ডের বাংলা অনুবাদ ১৫ খন্ডে সম্পন্ন করবো যার পৃষ্ঠা সংখ্যা ৬৫০০। বাংলা অনুবাদিত ১৫ খন্ডের প্রথম ছয় খন্ড প্রকাশিত হয়েছে।

রকমারি , ওয়াফিলাইফ ,হক বুক, কুইককার্ট , সহিফাহ শপ থেকে অনলাইনে কিনতে পারবেন। রকমারি থেকে বইটি কিনতে চাইলে ক্লিক করুন।

এক নজরে বই

বই: মুসলিম উম্মাহর ইতিহাস (১-৬)
লেখক : ইসমাইল রেহান
ভাষা নিরীক্ষণ : আহসান ইলিয়াস
প্রকাশক : ইত্তিহাদ
পৃষ্ঠা সংখ্যা : ২৫০০
মুদ্রিত মূল্য : ৩৫০০৳
অফার মূল্য : ১৪০০৳
পরবর্তী বিক্রয় মূল্য : ১৭৫০৳
যোগাযোগ: ০১৯৩৫-২৮৯৮৩২

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ