সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুফতি আবদুস সালাম চাটগামীর নতুন বই ‘করোনাকালীন সমস্যা ও তার শরয়ী বিধান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: করোনা ভাইরাস। এর সাথে মানুষ পরিচিত হয় ২০১৯ সালের শেষের দিকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এর কাছে হার মেনেছে। নিজেদের অক্ষমতা প্রকাশ করতে বাধ্য হয়েছে। করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবনযাপনেও ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে।

করোনার প্রাদুর্ভাব এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী নিত্যনতুন নির্দেশনার জারি করেছে সরকার। সরকারী ঘোষণায় মসজিদে জুমার নামাজ পড়া বন্ধ হওয়ার পর জুমার নামাজ আদায়ের পদ্ধতি কেমন হবে? মসজিদে মুসাল্লিদের সীমাবদ্ধতা, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? নামাজের কাতার ফাঁক করে দাঁড়ানো, মাস্ক পড়ে নামায আদায় করা যাবে কিনা? অসুস্থদের সেবা করা, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের কাফন দাফনসহ অনেক নতুন নতুন মাসআলার সম্মুখীন হতে হয়েছে।

নতুন সৃষ্ট এসব শরয়ী সমস্যার সমাধান দিতে অনেকেই হিমশিম খাচ্ছিলেন। অনেক ভুল ফাতোয়ার ছড়াছড়ি হচ্ছিল। এমন পরিস্থিতিতে করোনায় সৃষ্ট শরয়ী সমস্যার সমাধান দিয়েছেন বাংলাদেশের গ্রান্ড মুফতী মুহাম্মদ আবদুস সালাম চাটগামী। যা পরে উর্দূ ভাষায় বই আকারে প্রকাশ করা হয়। বাংলা ভাষা-ভাষী মানুষদের জন্য বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নুরুযযামান।

বইটিতে দুটি অংশ আনা হয়েছে। প্রথম অংশে করোনা ভাইরাস বিষয়ে শরয়ী নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে করোনা ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার দালিলিক জাবাব দেয়া হয়েছে। কিছু আকিদাগত বিষয়েও আলোচনা করা হয়েছে।

‘করোনাকালীন সমস্যা ও তার শরয়ী বিধান’ বইটি মুসলিমদের জন্য অনেক উপকারী। সমকালীন মাসায়ালা-মাসায়েল জানা যাবে বইটি থেকে। করোনা পরবর্তী সময়েও বইটি মুসলমানদের কাজে লাগবে।

বইটি ঢাকার বাংলাবাজারের মাকতাবাতুল ইত্তিহাদ’র দোকানে পাবেন। ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন।

এক নজরে বই

বই: করোনাকালীন সমস্যা ও তার শরয়ী বিধান
লেখক: মুফতি মুহাম্মদ আবদুস সালাম চাটগামী
অনুবাদক: মাওলানা নুরুযযামান
প্রকাশনী: মাকতাবাতুল ইত্তিহাদ
মুদ্রিত মূল্য: ২৮০
যোগাযোগ: ০১৯৩৫-২৮৯৮৩২

এনটি/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ