বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম খান এবং সিলেট-৩ আসনে হাবিবুর রহমান।

আজ শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

এদিন গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

তিনবারের সাংসদ আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সাংসদ আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়।

তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপনির্বাচনের তারিখ পেছানো হয়। ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ