মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাজে দক্ষতা বাড়াতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রবাদ আছে, কাজে দক্ষতা বাড়ালে কেউ বেকার থাকে না। আবার কাজ শিখলে কেউ ভাতে মরে না-গ্রামাঞ্চলে এমন কথাও শোনা যায়। আর কাজের দক্ষতা কে না বাড়াতে চায়? তাছাড়া আপনি যদি কাজে দক্ষ হন কিংবা যে কোনো কাজে হন পারদর্শী। তাহলে মালিকপক্ষ যেকোনো মূল্যে আপনাকে চাকরি দিতে ও কাজে নিতে বাধ্য।

তাই প্রতিযোগিতার এ সৃজনশীল পৃথিবীতে সবাই কাজে পারদর্শী হতে চায়। কিংবা বাড়াতে চায় নিজেদের দক্ষতা। এজন্য কতজনই তো কত কিছু করে! কেউ অভিজ্ঞতার ঝুলি নিয়ে নানান জায়গায় দৌড়ায়। কেউ বা আবার বস্তাভর্তি সার্টিফিকেট নিয়ে কর্মক্ষেত্রের দরজায় দরজায় ঘুরে বেড়ায়।

কিন্তু কাজে দক্ষতা না থাকায় মালিকপক্ষ নির্বাচন করতে পারেন না তাকে। এ নিয়ে কত খুনসুঁটি রয়েছে কতজনের; তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি কাজে দক্ষতা বাড়াতে একটি বিশেষ দোয়া পাঠ করতে বলেছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ওয়েবসাইটে জনৈক ব্যক্তি নিজের কাজের দক্ষতা বাড়াতে কি দোয়া পড়বো? এমন প্রশ্ন করে একটি চিঠি লিখে।

চিঠিতে প্রশ্নকারী লিখেন, ‘নিজের কাজ বা কর্মের মাঝে দক্ষতা বাড়ানোর জন্য কিছু দোয়া বলে দিন। যাতে করে দেমাগ খোলে যায় ও সে কাজ খুব সহজে বুঝে আসে।’

চিঠির উত্তরে দেওবন্দের ওয়েবসাইট থেকে বলা হয়, ‘প্রতিদিন  یَا مُغْنِیْ (ইয়া মুগনিউ) ১১০০ বার (এক হাজার একশত বার) পড়া যেতে পারে। এটা ছাড়াও یَا فَتَّاح (ইয়া ফাত্তাহু) এই দোয়াটি ১০১ বার (একশত এক বার) পড়া যেতে পারে। এভাবে الم نشرح (সূরা আলাম নাশরাহ) ও পড়তে পারেন।

আর বিশেষ করে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা অনেক বড় ফযিলতের বিষয়। এর মাধ্যমে আশা করা যায়, আল্লাহ তাআলার কাজের দক্ষতা বাড়িয়ে দিবেন। আপনি যে কাজই করতে যাবেন সেই কাজ সহজ করে দিবেন- ইনশাআল্লাহ।

নিয়মিত এসব আমল জারী রাখলে পাঠকারী খুব সহজেই অনুধাবন করতে পারবেন, কাজের সূচনা এবং শেষ। ক্রিয়া ও প্রতিক্রিয়া। লাভ ও লস। সবকিছুই আল্লাহ তায়ালা তার অন্তরে ঢেলে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তবে সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604945

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ