বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

একমাস পর ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় একমাসেরও বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।

গত কয়েকদিনের ব্যবধানে হিলিসহ সারাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকায় মূল্য নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, আমদানির অনুমতি দেওয়ার খবরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আমদানিকারকরা। আগামী সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানায় হিলি স্থলবন্দর সূত্র।

দেশীয় কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া বন্ধ করে দেয় সরকার। যার কারণে ২৯ এপ্রিল থেকে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ