শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল

বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্রদের জন্য এবারের বাজেটে সু-খবর থাকছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকার ভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকাসহ এ খাতে মোট ব্যয় ধরা হচ্ছে সোয়া লাখ কোটি টাকা। তবে, এই সহায়তার অর্থ সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করার তাগিদ দেন সংশ্লিষ্টরা।

সত্তোর্ধ্ব বসিরুন বেওয়া ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালান। গ্রামের বাড়ি রংপুরে হলেও থাকেন ঢাকার বাড্ডা এলাকায়। ৫ সন্তানের মধ্যে ৪টি মারা গেছে আর এক মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় নিরুদ্দেশ। এতদিন হাতে হাতে বয়স্ক ভাতা পেলেও এখন মোবাইলের মাধ্যমে ভাতা দেয়ার নিয়ম চালুর পর থেকে তিনি আর ভাতা পাচ্ছে না।

বসিরুন বেওয়ার মত দেশে দেশে অসহায় দরিদ্র মানুষেরা করোনার এই সময়ে এসে হয়ে পড়েছেন আরো অসহায়। প্রতি বছরই বসিরুন বেওয়ার মত মানুষদের সহায়তায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছে।

বাজেট প্রনোয়ন কমিটির সদস্য বলছেন, এবারের বাজেটে দরিদ্র মানুষকে সহায়তায় অতিরিক্ত অর্থ রাখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ