শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

করোনা মুক্ত হওয়ার ৩ মাস পরেও চিহ্ন থাকছে ফুসফুসে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার। তবে করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন বেশিরভাগ মানুষ। তবে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে ছাপ ফেলে যাচ্ছে করোনা। বিশেষত ফুসফুসে। ব্রিটেনের এক গবেষকরা বলছে, করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পরেও তার প্রভাব থাকছে শরীরের অন্যতম প্রধান অঙ্গ ফুসফুসে।

দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিন মাস পরেও দেখা যায় যে, তাদের ফুসফুসে রয়েছে করোনা সংক্রমণের প্রভাব। সিটিস্ক্যানে ধরা পড়েনি সেই চিহ্ন। ফলে আপাতভাবে চিকিৎসকরা তাদের সুস্থই বলছেন। কিন্তু শ্বাসকষ্ট কমছে না তাদের।

এই রোগীদের পর্যবেক্ষণ করার জন্য ব্রিটেনের একদল গবেষক এক অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করছেন। নাম ইমেজিং। এই পদ্ধতিতে দেখা গেছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা এই রোগীদের ফুসফুস এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন ‘রেডিওলজি’ নামক এক বিখ্যাত জার্নালে। সেখানে তারা জানিয়েছেন, এ রকম অনেকে আছেন, কোভিড-১৯ থেকে সেরে ওঠার তিন মাস বা পাঁচ মাস পরেও যাদের শ্বাসকষ্টের সমস্যা অল্প হলেও থেকে যাচ্ছে।

সে রকম রোগীদের এক উন্নত ধরনের এমআরআই করে দেখেছেন তারা। তাতে স্পষ্ট ধরা পড়ছে সংক্রমণের প্রভাব। কারও কারও ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত, যে ঠিকভাবে অক্সিজেন পৌঁছচ্ছে না রক্তে। আর সেই কারণেই শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।

যে সব কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সময়ে, শুধু তাদের ওপর হয়েছে গবেষণা। এরপর ধীরে ধীরে দেখা হবে, যারা হাসপাতালে যাননি, তাদের ফুসফুসের অবস্থাও। সব দেখে তবেই বোঝা যাবে ফুসফুসের ঠিক কতটা ক্ষতি করছে এই মারণ করোনা ভাইরাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ