শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

অবশেষে ৭০ বছর পর তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিখ্যাত তাকসিম স্কয়ারে নবনির্মিত মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দীর্ঘ ৭০ বছর পর শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।

১৯৫০ সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচিত হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সেই নির্মাণকাজ থেমে থাকে। অবশেষে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয়। আর শুক্রবার মসজিদটি সবার জন্য উম্মুক্ত হলো।

ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কয়ারের ২৬ হাজার ৭১৬ স্কয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত। এতে আড়াই হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দুইজন তুর্কি নকশাকার তিন তলা বিশিষ্ট মসজিদের নকশা করেন।

বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলন পরিচালনার জন্য মসজিদের ভেতর একটি সম্মেলন কক্ষ ও প্রদর্শনী হলও আছে। মসজিদের সাজসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন। বিখ্যাত তুর্কি ক্যালিগ্রাফার দাভুত বেকতা ও অ্যাডেম তুরানের তৈরি কোরআনের প্ল্যাটও প্রস্তুতি শেষ।

উল্লেখ্য, ১৯৫২ সালে তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণ করতে ‘তাকসিম মসজিদ বিল্ডিং এন্ড সাসটিনেন্স এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালের অভ্যুত্থানের পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ‘জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করে না’ বলে বারবার এর কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে ২০১৭ সালে বোর্ড অব প্রিজারভেশন অব কালচারাল মনুমেন্টসের কাছে মসজিদের পরিকল্পনাটি পুনরায় গৃহীত হয়।

 সূত্র: আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ