শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কমেছে।

শিমুলিয়া ঘাট সুপার কাজী মফিজুল ইসলাম জানান, বহরের ১৮টি ফেরি মধ্য এখন ১৫টি ফেরি চলাচল করছে। অপর ৩টি ফেরির মধ্যে ‘শাহ মখদুম’ সকাল পৌনে ৮টার দিকে যানবাহনসহ মাঝ নদীতে বিকল হয়ে ঘাটে ফিরে আসে। বিকল রয়েছে ডাস্প ফেরি লেন্টিং। এছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে পাটুরিয়ায় পাঠানো হয়েছে।

তিনি জানান, ঢেউয়ের তোড়ে বিভক্ত হয়ে যাওয়া দুই নম্বর ঘাটের একাংশ চালু করা হয়েছে। সংযোগ সড়ক জলমগ্ন থাকায় ৪ নম্বর ঘাট সচল হয়নি। তবে সংস্কারের পর ১ নম্বর ও ৩ নম্বর ঘাট চালু করা হয়েছে।

এদিকে এই রুটে এখনো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী পারাপার কিছুটা বিঘ্নিত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ