শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জে র‍্যাব পরিচয়ে হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করায় তিন প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় তাদের জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মৌলভীবাজারের বড়লেখার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩৯), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মো. ফয়সল শাহ (৩৫) ও চুনারুঘাটের টেকেরঘাট গ্রামের রজব আলী ছেলে মো. কামাল মিয়া (২২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান অভিযান চালায়।

শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯ সিপিসি-১ এর কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতাররা র‍্যাব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ