শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

তিস্তার পানি বাড়ছে, আগাম বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে দশমিক ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে তিস্তার ডালিয়া পয়েন্টে। ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। অথচ একদিন আগে বৃহস্পতিকার তিস্তার পানি ৫১ দশমিক ৪৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে দশমিক ৮৫ সেন্টিমিটার।

অপরদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টেও পানি বেড়েছে। এই পয়েটে একদিনে দশমিক ৩ সেন্টিমিটার পানি বাড়ল। বৃহস্পতিবার সকালে এই পয়েন্টে পানি ছিল ২৭ দশমিক ৪৪ সেন্টিমিটার। শুক্রবার সকালে পানি প্রবাহিত হয় ২৭ দশমিক ৪৭ সেন্টিমিটারে। এই পয়েন্টে ডেঞ্জার লেভেল ধরা হয় ২৯ দশমিক ২০ সেন্টিমিটার।

নদীর তীরবর্তী মানুষ আগাম বন্যার আশঙ্কা করছেন।

গঙ্গাচড়া উপজেলার বাসিন্দারা জানান, এবার আগাম বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। করোনা দুর্যোগে বন্যা হলে ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আমিনুর রহমান, ‌‘পানি বাড়লেও তিস্তার পানি এখনো বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে এই পানি বেড়েছে। পানি কমে যাবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ