শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

‘টিকটক হৃদয়কে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশি এক তরুণীকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত বাংলাদেশি তরুণ রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে (২৬) দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহা. শহিদুল্লাহ।

তিনি বলেন, আমরা ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক ও বেঙ্গালুরু পুলিশের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে একজনের সঙ্গে বাংলাদেশি একটি ছেলের ছবি মিলে যায়। ওই ছেলের নাম টিকটক হৃদয়। অভিযুক্ত ওই তরুণ মগবাজারের বাসিন্দা। বর্তমানে পুলিশ সদর দফতরের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগী এবং জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এর আগে বাংলাদেশি এক তরুণীকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়লে আসামিদের গ্রেফতারে অভিযানে নামে ভারতের পুলিশ। অভিযুক্তরা পালানোর সময় পুলিশের ছোড়া গুলিতে বাংলাদেশি নাগরিক টিকটক হৃদয়সহ মোট দুইজন গুলিবিদ্ধ হয়। যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এই ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখার কর্মকর্তারা ভারতের দিল্লির এনসিবি শাখার কর্মকর্তাদের সঙ্গে ই-মেইলে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ওই ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এবং আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ