বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী

চতুর্থ মেয়াদে সিরিয়ার ক্ষমতায় বাশার আল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বাশার আল আসাদ। বুধবার (২৬ মে) সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোট পান আসাদ।

সংসদীয় স্পিকার হামৌদা সাববাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের জয় ঘোষণা করেন। তিনি বলেন, আসাদ ৯৫ দশমিক ১ শতাংশ ভোটে জয়লাভ করেছেন। আর ভোট পড়েছে ৭৮ দশমিক ৬ শতাংশ।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুলাহ সল্লুম আব্দুল্লাহ ১ দশমিক ৫ শতাংশ ও মাহমুদ আহমেদ মারি ৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।

সিরিয়াবিরোধীরা এই ভোটকে প্রহসন বলে অভিহিত করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও বলছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি।

বুধবার (২৬ মে) দামেস্কের দুমা শহরে ভোট দেয়ার সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, পশ্চিমাদের মতামত শূন্য হিসেবে বিবেচনা করা হবে।

সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হয়েছে গণবিক্ষোভ। প্রায় ১০ বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এর মধ্যে দ্বিতীয়বারের মতো সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ তিনজন প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে। এ নির্বাচনে বাশার আল আসাদ চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার ফলে সিরিয়ায় তার ক্ষমতা আরও শক্তিশালী হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

২০০০ সালে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ। ২০১১ সালে আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হওয়ার পর তা সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক যুদ্ধে রূপ নেয়। এক দশক ধরে চলা এ যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ