শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের সদরের কর্শাকড়িয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের মো. হারুন মিয়া (৩৫), তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু (১৪) ও বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ (১০)। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জালিয়া গ্রামের জনৈক ফারুকের বাড়ি থেকে তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিল। একপর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন আবু সাঈদ। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও বাবলুও বিদ্যুতায়িত হন।

পরে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিন সদস্যের অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ