বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক গাজা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবেলায় সিউল আজ বৃহস্পতিবার দেড় কোটি ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, এই অর্থ সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। গত ১০ মে থেকে ২১ মে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই হাজার আহত হন। নিহতদের মধ্যে ৬৬ জন শিশু এবং ৩৯ জন নারী রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার ফিলিস্তিনিদের সহায়তায় জাতিসংঘ ত্রাণ ফান্ডে ১০ লাখ ডলার এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ৫ লাখ ডলার দেওয়ার পরিকল্পনা করেছে।

ওই বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই অর্থ মানবিক সংকট কাটিয়ে উঠতে ফিলিস্তিনিদের সহায়তা করবে। ফিলিস্তিনে মানবিক সংকট নিরসনের উদ্যোগকে আরো জোরদার করতে সিউল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে বলেও উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ