বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

টিকা নিয়ে সাড়ে ৮ কোটি টাকা পেলেন মার্কিন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিনিদের টিকা নিতে আগ্রহী করতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ কোটি টাকা হয়। বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার উপর জোর দেওয়া হচ্ছে। সে হিসেবেই এ পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এবার সেই পুরস্কার জিতলেন এক নারী।

যুক্তরাষ্ট্রের ওহিওতে করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে চালু হওয়া এ কর্মসূচির প্রথমধাপে ওই নারী ১০ লাখ ডলার পুরস্কার জিতেছেন।

বুধবার (২৬ মে) রাতে ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার লটারির মাধ্যমে বাছাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

এদিকে, এক মিলিয়ন ডলারের পুরস্কার জিতেছেন সিনসিনাটির নিকটবর্তী সিলভারটনের বাসিন্দা অ্যাবিগেইল বুজেনস্ক। কলেজ বৃত্তি পাওয়া সেই কিশোরের নাম জোসেফ কস্টেলো। ওহিওর গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, টিকা নিয়েছেন এমন প্রাপ্তবয়স্ক বাসিন্দারা কেবল এই লটারির জন্য বিবেচ্য হবেন। পাঁচ সপ্তাহ ধরে এই লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ