শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

গাজীপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের কাপাসিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কফিলউদ্দিন ওরফে আন্দু (৬০) উপজেলার দূর্ঘাপুর ইউনিয়নের পান বরাইত গ্রামের মৃত আসাদ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সুত্রে জানা গেছে, (২৫ মে) বেলা ১১ টায় আন্দু শিশুদের বাড়িতে গিয়ে শিশুর নানির সাথে বিভিন্ন কথাবার্তা বলেন। পরে আন্দু বাড়ি থেকে আম দেয়ার কথা বলে শিশুকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটি কান্নাকাটি শুরু করে। এরপর আন্দু ঘরের দরজা খুলে দিলে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। কান্নার কথা জিজ্ঞেস করলে শিশু সব কিছু খুলে বলে। পরে শিশুকে নিয়ে হাসপাতালে যায় তার মা।

এবিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, এঘটনায় মামলা রুজু ও অভিযুক্ত কফিলউদ্দিন আন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ