বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ তাকমিলের উত্তরপত্র জমা দেয়ার শেষ দিন: ফলাফল আগামী মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সরকার স্বীকৃত কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার খাতা (উত্তরপত্র) জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ মে)। আগামী মাসে প্রকাশিত হবে তাকমিল জামাতের ফলাফল। বিষয়টি হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগামী জিলক্বদ মাসে আমরা হাইয়াতুল উলইয়ার ফলাফল প্রকাশ করতে পারবো। আজ মুমতাহিনগণ সারাদেশ থেকে পরীক্ষার খাতা (উত্তরপত্র) দেখা শেষে অফিসে জমা করবেন। এরপর সেগুলো নিরীক্ষণ শুরু হবে আগামী রোববার (৩০ মে)। নিরীক্ষণ শেষ হলেই আমরা ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।’

এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘আমাদের পরীক্ষার খাতা (উত্তরপত্র) নিরীক্ষণ হবে তিনটি ধাপে। এতে প্রথম ধাপে নিরীক্ষণ করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগবে। দ্বিতীয় ধাপে ৬ থেকে ৭ দিন আর তৃতীয় ধাপে সময় লাগবে ২ থেকে ৩ দিন। সবশেষে ফলাফল প্রকাশ সংক্রান্ত চূড়ান্ত কাজ সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে ঘোষিত হবে ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল।

প্রসঙ্গত গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা। এরপর লকডাউনের কারণে এ বছর উত্তরপত্র দেখায় কিছুটা বিলম্ব হলেও এখন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে হাইয়া কর্তৃপক্ষ। অল্প সময়ে ও শীঘ্রই ফল প্রকাশে বোর্ড কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ