শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ও স্কুল না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যনবেইস।

আজ বুধবার (২৬ মে) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের সঙ্গে আইইআইএমএস প্রকল্পের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরইমধ্যে আদেশ জারি করা হয়েছে।

প্রকল্প পরিচালক অধ্যাপক শামসুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, আইইআইএমএস প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হওয়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়ায় তথ্যছক পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর তথ্যছক পূরণের সময়সীমা পরবর্তীতে জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ