বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

মাওলানা ইন’আমুল হাসান ফারুকী ফের ৯ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৬ মে) চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারীর দুই মামলায় মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক মামলায় পাঁচদিন এবং আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ