বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ল‌রি‌তে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ল‌রি‌কে পেছন থে‌কে ধাক্কা দেওয়ায় চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলে দেলদুয়ার উপ‌জেলার মোমিন (২৮) ও বাধন (২৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে ঢাকা থে‌কে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়।

এতে লরিতে থাকা চালক ও হেলপার ছিট‌কে গি‌য়ে ঘটনাস্থলেই মারা যান।

প‌রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ