শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হন ১৩৬ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮৭২ জনে।

বুধবার (২৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ১৩ নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৫ ও উপজেলার ৫১ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুই জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ