শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

ঘূর্ণিঝড় ইয়াস: গাছচাপায় রিকশাচালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গাছচাপায় মো. আবু তাহের (৪৯) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত মো. আবু তাহের একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ