শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে, কমেছে মৃত্যুও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখের নিচে নামল। কমেছে মৃতের সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। গত ১৪ এপ্রিল ভারতে সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন তিন লাখ ৭ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ লাখ ৩৩ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৭৮২ জন। সক্রিয় রোগী রয়েছেন ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।

ভারতের অধিকাংশ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুধু তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরলা আগের থেকে অনেক কমেছে দৈনিক সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও একটু কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। ওড়িশাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ