শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বিদেশি নাগরিকরা তাদের অবস্থানে ইকামা (বসবাসের অনুমতি), বর্হিগমন ও পুনরায় আগমনের (এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি) ভিসার মেয়াদ আগামী ২ জুন পর্যন্ত বিনামূল্যে বাড়াতে পারবেন।

দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সৌদি সংবাদমাধ্যম সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ ডাইরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় অর্থমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাওয়াজাত জানায়, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ওপর অর্থনৈতিক ও অর্থ যোগানে দুরূহ অবস্থার প্রভাব প্রশমনে নেয়া ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে সৌদি আরবের বাইরে গিয়ে আটকে পড়া বাসিন্দাদের সুবিধায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সৌদি আরবের জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে বলে জানায় জাওয়াজাত।

গত ১৭ মে থেকে সৌদি আরব আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনা সংক্রমণ ও নিরাপত্তাজনিত কারণে মোট ১৩টি দেশের সাথে অনুমতি ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

দেশগুলো হলো- লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ ও ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ