শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বিদ্রোহী নজরুলের কবিতা ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা মুক্তিযুদ্ধের জন্য প্রেরণাদায়ক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে নজরুলের জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রণাঙ্গনের যোদ্ধারা তার সৃষ্টিতে উজ্জীবিত হতেন। যা আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, নজরুল একাধারে প্রেম, দ্রোহ ও মানবিকতার কবি। তার সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমরা অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানা স্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও এ সময় শ্রদ্ধা জানায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ