শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বজ্রপাতে তিন জেলায় একদিনে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বজ্রপাতে দেশের তিন জেলায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, সিরাজগঞ্জে চারজন এবং চট্টগ্রামে দু'জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজন মারা যান।

এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল ইসলাম-এর ছেলে রবিউল ইসলাম (২৭) ও কালীনগর সাবানিয়াপাড়া গ্রামের আশরাফুল হক-এর ছেলে আলামিন (১৩), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লব-এর মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুল-এর মেয়ে সাদিয়া (১০) এবং ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর হাড়িয়াবাড়ি গ্রামের আকালু হাজি'র ছেলে আজিজুল হক (৫৫)।

বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম ব্যাপারী'র ছেলে নাজমুল (১৫), কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আজগর আলী'র ছেলে হাসেম আলী (২৫) ও সোলাইমান মোল্লা'র স্ত্রী ছাকেরা বেগম (৫৬) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মো. মোশাররফ হোসেন-এর মেয়ে মোহনা খাতুন (১৭)।

এর আগে ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিলে ইলিয়াছ (৫০) ও কাসেম (৪০) নামে দুই নির্মাণ শ্রমিক বজ্রপাতে নিহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ