শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ঘূর্ণিঝড় ইয়াস: পটুয়াখালীতে ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৮ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে শুরু হওয়া জোয়ারে অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলার লালুয়ার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারে পানি প্রবেশ করে ৯টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় আট হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া রাঙাবালী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে পটুয়াখালী শহরের জেলা পরিষদ এলাকায় শহররক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কায় ওই এলাকার কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।

গতবছর ঘূর্ণিঝড় আম্পানের সময় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্লাবিত হয়েছে। আমরা খোঁজখবর রাখছি। কলাপাড়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পটুয়াখালী শহরের কলেজরোড এলাকায় আমাদের লোক পাঠানো হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ