শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

সৌদিতে শুধু আজান ও ইকামাতে মাইকের পুরো ভলিউম দেওয়া যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে আজান ও ইকামাত ছাড়া আর কোনো ক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না বলে আদেশ জারি করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেইখের জারি করা দেশের সব মসজিদে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র আজান ও নামাজের ইকামাতে মাইক পুরো ভলিউমে ব্যবহার করা যাবে। এ ছাড়া বাকি সব সময় সর্বোচ্চ এক-তৃতীয়াংশ ভলিউম ব্যবহার করতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে একটি হাদিসের বরাত দেওয়া হয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, ‘তোমাদের প্রত্যেকে নিঃশব্দে তার পালনকর্তাকে ডাকছে। পরস্পরকে কষ্ট দেওয়া উচিত নয় এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়।’

সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন ও সালেহ আল ফাওযানের ফতওয়া অনুসরণ করে মাইকের ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ