শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’ ৫৫টি কলমে ৮ মাসে পুরো কোরআন লিখলেন সুরাইয়া কেপ ভার্দেতে কত শতাংশ মুসলিম, কী হালচাল তাদের সপ্তমবারের মতো পাকিস্তান বেফাকের মহাসচিব হলেন মাওলানা হানিফ জালান্ধরি

ভারতে ফের করোনায় মৃত্যুর রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত কয়েক দিনে কিছুটা কমলেও সোমবার আবার বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ মে) সকাল ৯টা পর্যন্ত ভারতে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন আরও প্রায় ৪ হাজার ৪৪৫ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন।

গত কয়েক দিন করোনায় গড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে ভারত। শনাক্তের টালিও কিছুটা নিচের দিকে এখন। তবে হাসপাতালগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা এখনো কাটেনি। অক্সিজেনের পাশাপাশি টিকার সংকটও এখন চরমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ