মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ এবং নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে। রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ , চট্টগ্রামে ৭, বরিশালে ৩, সিলেটে ৫, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ