শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

রিকশাওয়ালাকে নির্যাতনকারীর সেই লোকের জামিন ফের নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। পুরান ঢাকার বংশালে রিকশাওয়ালাকে চড়-থাপ্পড়ের ভিডিও ভাইরালের পর গ্রেফতার করা হয় তাকে।

রবিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামি সুলতান আহমেদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ