শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা ৮৮ শতাংশ কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ ৮৮ শতাংশ কার্যকর বলে উল্লেখ করেছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এতে আরও জানা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এই ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকর। রোববার (২৩ মে) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এই তথ্য একটি অভূতপূর্ব ব্যাপার। তিনি আশা প্রকাশ করেন, সরকার পরবর্তী মাস থেকে বিধিনিষেধ আরও শিথিল করতে সক্ষম হবে।

প্রতিবেদনে বলা হয়, পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) তাদের গবেষণায় দেখেছে যে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দুই সপ্তাহ পর তা ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭.২ এর বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকর হয়। ব্রিটেনে পাওয়া ‘কেন্ট’ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ।

পিএইচই আরও জানায়, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকর। আর কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর।

পিএইচইর তথ্যমতে, দুটি ভ্যাকসিনেরই প্রথম ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ কার্যকর। আর কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ৫০ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ