শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

একদিনে বিশ্বে ১১ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১০ হাজার ৮০৭ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৩০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৭৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৪০৭৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৫৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ