শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইন্টারনেটের গতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২তম। এগিয়েছে দুই ধাপ। সম্প্রতি স্পিডটেস্ট-এর গ্লোবাল র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রকাশিত র‌্যাঙ্কিং-এ মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২তম হিসেবে এ দুই ধাপ এগিয়েছে। স্পিডটেস্ট-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিলো ১০ এমবিপিএসর কাছাকাছি।

চলতি বছরের মার্চ মাসে মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬তম, সেই সময়ে ইন্টারনেটের গতি পাওয়া যায় ১০ দশমিক ৪০ এমবিপিএস। এপ্রিল মাসে এসে ১১ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেটের গতি মিলেছে দেশে। ফলে একমাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেটের গতিতে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে ভেনেজুয়েলা এবং আফগানিস্তান।

মোবাইল ইন্টারনেটের গতিতে শেষের দিকে হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান চোখে পড়ার মত। সূচকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে অন্য অনেক দেশের চাইতেই এগিয়ে বাংলাদেশ।

তবে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ব্রডব্যান্ড সূচকে কোনো পরিবর্তন হয়নি। ব্রডব্যান্ডের দিক থেকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। বিশ্বে মোবাইল ইন্টারনেট গতিতে প্রথম পাঁচ দেশের তালিকায় রয়েছে দুবাই, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন ও সৌদি আরব এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তালিকায় এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মোর্নাক এবং রোমানিয়া।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ