শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে দূর পাল্লার বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনসাধারণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দূর পাল্লার বাস চলাচল চালু হতে পারে। তবে লঞ্চ এবং ট্রেন চালুর বিষয়ে এখনও কোনো আলোচনা নেই।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সীমিত পরিসরে দূর পাল্লার বাস চলাচল সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ শেষে আগামী ২৪ মে থেকে দূর পাল্লার রুটে বাস চালু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, দূর পাল্লার বাস বন্ধ থাকায় পরিবহনখাতের মালিক-শ্রমিকেরা সংকটে রয়েছেন। তারা দূর পাল্লার বাস চালুর দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, দূর পাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন পরিহনে গাদাগাদি করে ঢাকায় আসছেন মানুষ। এতে করোনার ঝুঁকি আরও বাড়ছে। চলমান বিধিনিষেধ শেষে দূর পাল্লার বাস না ছাড়া হলে মালিক-শ্রমিকদের দাবির মুখে তারা কঠোর কর্মসূচি দেবেন।

স্বাস্থ্যবিধি মেনে দূর পাল্লার বাস ছাড়তে অর্ধেক আসন ফাঁকা রাখাসহ ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি নেয়া এবং প্রতি যাত্রার শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে বাস জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ