বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

সীতাকুন্ডে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চালবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরিফুল ইসলাম (৪৬) ও আবদুল খালেক (৪০)। নিহত তিনজনের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী চালবোঝাই ট্রাক সকালে মহাসড়কের শীতলপুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকের উপরে থাকা শরিফুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মহসিন, সজীব, আলম, নবী হোসেন, আতিকুর রহমান ও বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে আতিকুর রহমান ও আবদুল খালেকের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আতিকুর রহমান ও নবীন হোসেনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম  বলেন, দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় রাখা হয়েছে।

নিহত তিনজনের লাশ চমেক হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তিনজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ