বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ বন্ধই থাকবে: বিআইডব্লিউটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান বিধিনিষেধে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। শনিবার (২২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিকে আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৬টি দাবি তুলে ধরেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তাদের ছয়দফা দাবিগুলোর মধ্যে রয়েছে - লঞ্চ চলাচলের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত মালিকদের কাছে বণ্টন করা, অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করা, বিআইডব্লিউটিএ’র বিভিন্ন চার্জ ৬ মাসের জন্য মওকুফ করা, নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করা এবং ব্যাংক ঋণের সুদ ৬ মাসের জন্য মওকুফ করা।

বদিউজ্জামান বাদল বলেন, দীর্ঘদিন নৌযান বন্ধ থাকায় সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। অথচ গার্মেন্টস, দোকানপাট খুলে দেয়া হয়েছে। সবচাইতে বড় কথা হলো- যে স্বাস্থ্যবিধির কারণে লকডাউন দেয়া হয়েছে কোথাও সেই স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যাচ্ছে না। তবে কেন লঞ্চ বন্ধ রাখা হয়েছে? অবিলম্বে লঞ্চ চলাচল শুরু করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ