বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

মোহাম্মদপুরে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা (৩১) নামের পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে টাউন হল মোড় থেকে তাকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে ট্রাফিক পুলিশ।

গ্রেফতার সোহেলের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫নং গোঁসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে। তার বাবার নাম মৃত ইসরাফিল খান।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসেন  বলেন, আজ বিকালে টাউন হল মোড়ে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছিলাম। এ সময় চালকের কাছে বাইকের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে তিনি জানান বাসায়। পরে মোটরসাইকেল রেখে তিনি কাগজপত্র আনতে বাসায় যান।

তিনি বলেন, একটু পরে একজন লোক এসে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন উল্লেখ করে আইডি কার্ড বের করে দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। বিপি নম্বর ও কবে কোথায় ট্রেনিং করেছেন বলতে না পারায় তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করি।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট মো. সোহরাব।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই ফারুকুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দেওয়া যুবক সোহেল রানার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এক ভুয়া এসআইকে আটক করে থানায় দিয়ে গেছে ট্রাফিক পুলিশ। আমি মাত্র থানায় আসলাম। খোঁজখবর নিচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ