শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভুমধ্যসাগরে নৌকাডুবি: জীবিত উদ্ধার ৩৩ জনের মধ্যে ২৩ জন মাদারীপুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার তিউনিশিয়ার ভুমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশি উদ্ধার হয়। ওই ঘটনায় ৫০ অভিবাসী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে কোন কোন দেশের অভিবাসী রয়েছে তা জানা যায়নি।

তিউনিশিয়ার সেনাবাহিনী যে ৩৩ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে তাদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার ২৩ জন। এর মধ্যে পেয়ারপুর একই গ্রামের ১৪ জন। নৌকাডুবিতে ওই গ্রামের সেন্টু মণ্ডল এখনো নিখোঁজ রয়েছে বলে পরিবারের দাবি। একই গ্রামের ১৪ জন প্রাণে প্রাণে বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়া নিয়ে পরিবারের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার ৯০ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে একটি নৌকায় অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের ইতালি যাচ্ছিল। ইউরোপে প্রবেশের সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে ভুমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির পর তিউনিশিয়ার সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে ৩৩ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করে। তাদেরকে তিউনিসিয়ায় রয়েছে বলে উদ্ধারকৃত কয়েকজন পরিবারের কাছে মোবাইলে জানিয়েছে। নৌকাডুবির ঘটনায় ৫০ জন নিখোঁজ হয়। জীবিত উদ্ধার ৩৩ জনই বাংলাদেশি। এর মধ্যে ২৩ জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এর মধ্যে পেয়ারপুর ইউনিয়নের নয়াচর একই গ্রামের ১৪ জন।

নৌকাডুবিতে একই গ্রামের সেন্টু মণ্ডল এখনো নিখোঁজ রয়েছেন বলে তার শ্বশুর আবদুর রব জানান।

স্থানীয়রা জানায়, নয়াচর গ্রামের মানব পাচারকারী চক্র ইতালি নেওয়ার কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা করে নেয়। জমিজমা বিক্রি কিংবা ব্যাংক ঋণ এনে তারা দালালের হাতে টাকা তুলে দেয়। তবুও সন্তানরা ইতালি পৌঁছাতে পারেনি। অনেকে লিবিয়ার বন্দী শিবিরে নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করছে দালালচক্র।

নিখোঁজ সেন্টু মণ্ডলের স্ত্রী সাথী আক্তার বলেন, আমার স্বামীর খোঁজ পাইনি। তিনি বেঁচে আছেন কি না তাও জানি না। আমি এখন ৩ অবুঝ সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দালালদের তালিকা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ