শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভারতে আরও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৪ জন মারা গেছেন। ফলে টানা দ্বিতীয় দিনের মতো আজ শনিবার দৈনিক মৃত্যু চার হাজারের গন্ডি ছাড়াল।

এসময়ে আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই। হিন্দুস্থান টাইম থেকে এ খবর জানা গেছে।

আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা গতকাল শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৯ জন রোগী মারা গিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ