সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

এক ক্লিকেই মুছে যাবে গুগলের সার্চ হিস্ট্রিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি নতুন ফিচার চালু করেছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। যেখান থেকে এক ক্লিকেই গুগল থেকে মুছে দেয়া যাবে সার্চ হিস্ট্রিরি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

গুগল এক ব্লগপেস্টে বলেছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার জন্যই ফিচারটি চালু করা হয়েছে। ‘কুইক ডিলিট’ ফিচারের মাধ্যমে সর্বশেষ ১৫ মিনিট ধরে যে বিষয়গুলো সার্চ করা হয়েছে সেগুলো মুছে দেওয়া সম্ভব হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, গত বছরের জানুয়ারিতে ব্যবহারকারীদের জন্য ‘ক্লিয়ার হিস্ট্রিরি’ বাটন আনে ফেসবুক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে আসা চাপ এবং ব্যবহারকারীর চাহিদার দিকে খেয়াল রেখেই তারা এমন ফিচার চালু করেছিল। তবে ব্লুমবার্গসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এগিয়ে রয়েছে গুগল।

‘কুইক ডিলিট’ ফিচারটির মাধ্যমে গুগলে ১৫ মিনিটের সার্চ দেওয়া বিষয় একটি ট্যাপেই মুছে দেওয়া সম্ভব। গুগল বলেছে, অ্যাকাউন্ট লগ-ইন করে দুটো ধাপে সার্চ হিস্ট্রি মুছে ফেলতে হবে। প্রথম ধাপে গুগল অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করতে হবে। এতে একটি ড্রপডাউন মেনু দেখা যাবে। পরবর্তী ধাপে ‘ডিলিট লাস্ট ফিফটিন মিনিটস’ বাটনটি ক্লিক করলেই সর্বশেষ ১৫ মিনিটের সার্চ হিস্টোরি মুছে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ