শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

‘ইসরায়েলের অস্তিত্ব ‘দ্ব্যর্থহীনভাবে’ মেনে না নেওয়া পর্যন্ত কোনো শান্তি হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিরসনে ‘দ্বি-রাষ্ট্র সমাধানই’ একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ‘গাজা পুনর্গঠনে’ ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।

একই সঙ্গে এ অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব ‘দ্ব্যর্থহীনভাবে’ মেনে না নেওয়া পর্যন্ত ‘সেখানে কোনো শান্তি হবে না’ বলেও মন্তব্য করেন তিনি। খবর এএফপি।

স্থানীয় সময় শুক্রবার বাইডেন বলেন, ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে এ সংঘাত নিরসনের ‘একমাত্র উপায়’। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নেই।’

‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ’ যোগ করেন তিনি।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধানের ধারণা কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত হয়ে আসছে। এই কূটনীতির মূল ভিত্তি ইসরায়েলের পাশাপাশি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুসালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ