রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফেনীর আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন খসরুর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন খসরু (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সেখানকার ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে ইউনাইটেড হাসপাতালে তার বাল্ব প্রতিস্থাপন করা হয়। এরপর অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। এর দুই সপ্তাহের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন এ রাজনীতিক।

এর আগে তিনি গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

এদিকে খসরুর মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সব মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। নেতারা খসরুর আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ