রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবার চালু হবে চ্যানেল দুটি।

তিনি জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।

কত টাকা বকেয়া আছে জানতে চাইলে বিসিএসসিএল চেয়ারম্যান সে উত্তর না দিলে বলেন, বকেয়ার পরিমাণ বেশি টাকা নয়। কিন্তু বকেয়া তো বকেয়াই। পরিশোধ তো করতে হবে। অন্যান্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ