রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকেপড়া ২৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকেপড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে ২৪ যাত্রী প্রবেশ করেছে বলে জানিয়েছেন সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জাফর ইকবাল।

তবে প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর হোটেলে রাখা হয়েছে। করোনা আছে কিনা বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খান।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। ভারত থেকে আসা যাত্রীদের সোনামসজিদ ডাকবাংলোতে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

এ ছাড়া করোনা পজিটিভ শনাক্ত হলে তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে। এমনকি আগত যাত্রীদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে। কোয়ারেন্টিন শেষে তারা নিজ বাড়ি ফিরে যেতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে, সে জন্য নিরাপত্তার দায়িত্বে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ