রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উন্নয়ন থামাতে পারেনি: প্রেসিডেন্ট রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন-অগ্রগতি রুখতে পারবে না।

বুধবার (১৯ মে) ১৭টি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। রুহানি আরও বলেন, আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী। নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না।

ইরানের পেট্রোক্যামিকেল পণ্য উৎপাদনের সক্ষমতা পাঁচ কোটি ৬০ লাখ টন থেকে বেড়ে ১০ কোটি টনে উন্নীত হয়েছে বলে জানান ড. রুহানি।

রুহানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি ১৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের ৮ বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত দুই-তিন মাস ধরে দু’টি বিষয়ের ওপর বেশি জোর দেয়া হয়েছে। একটি হলো করোনা ভাইরাস মোকাবেলা, অন্যটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। দু’টি ক্ষেত্রেই তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ